1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে এরশাদ গাজী (৫০) নামের এক ব্যক্তিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেপ্তার এরশাদ গাজী কলারোয়া উপজেলার মৃত শরিয়ত উল্লাহ্ গাজীর ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার (২ মে) সকালে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্রবধুর ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এরশাদ গাজী।

এসময় গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এরশাদ। পরে শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন ভূক্তভোগী ওই পুত্রবধূ।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে অভিযান অব্যাহত রাখেন।

পরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে আসামি এরশাদ গাজী যশোর সদর থানা এলাকায় আত্মগোপন করে আছেন।

আভিযানিক দলটি বৃহস্পতিবার রাতে যশোর জেলার সদর থানাধীন নতুন খয়ের তলা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষণ মামলার আসামি এরশাদ গাজীকে গ্রেপ্তার করেন। পরে তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar