1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হলো অবৈধ ইটের পাজা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

শরণখোলায় বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হলো অবৈধ ইটের পাজা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২১৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের একটি অবৈধ ইটের পাজা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৮মে) দুপুরে উপজেলা সহকারীকমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস অভিযান চালিয়ে পাজাটি গুড়িয়ে দেন।

সহকারী কমিশনার রুহুল কুদ্দুস জানান, ধানসাগর ইউনিয়নের টগরা বাড়িসরকারি  প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পাজা তৈরী করে ইট পোড়ানো হচ্ছিলো। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে পাজাটি ভেঙে ফেলা হয়। পাজাটিতে প্রায় ৩৫ হাজার ইট রয়েছে।

তিনি আরো জানান, পাজার সমস্ত ইট জব্দ করে ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য তপু বিশ্বাসের জিম্মায় রাখা হয়েছে। পাজা মালিক নাসির হাওলাদার ওই ইউনিয়নের সাবেক মেম্বর। তিনি ইট পোড়ানো শেষ করে বিক্রির অপেক্ষায় ছিলেন।

ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, এসি (ল্যান্ড) অভিযান চালিয়ে পাজা ভেঙে ইট তার জিম্মায় রেখে গেছেন। জিম্মায় থাকা ইট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar