1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে রিকশাচালককে পেটানোর ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

যশোরে রিকশাচালককে পেটানোর ঘটনায় আইনজীবী আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

যশোরে প্রকাশ্যে রিকশাচালককে পেটানোর ঘটনায় আইনজীবী সমিতির সদস্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (৯ মে) সকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত এক নোটিশ আরতি রানীর বাড়িতে পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবীদের গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (৭ মে) দুপুরে যশোর আদালতের সামনের সড়কে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করেন আইনজীবী আরতি রানী ঘোষ। ওই ঘটনার একটি ভিডিও ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও আইনজীবী আরতি রানী ঘোষ ফোন রিসিভ করেননি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো গাউন পরিহিত এক আইনজীবী রিকশাচালকের জামার কলার ধরে চড়-থাপ্পড় দিচ্ছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। জামার কলার ধরে বারবার রিকশাচালককে পৌরসভায় নিয়ে গিয়ে লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এ সময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। এরপরও ওই আইনজীবীকে চড়াও হতে দেখা যায়। এ সময় সড়কে পথচারীরা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এরপর ওই চালক তার রিকশা নিয়ে চলে যান।

ঘটনার সময় যশোর প্রেসক্লাবের অফিস সহকারী মীর রবিউল ইসলাম ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। রিকশাচালককে মারতে দেখে তিনি এগিয়ে গিয়ে তাকে বাঁচানো চেষ্টা করেন।

রবিউল ইসলাম বলেন, ওই নারী আইনজীবীকে বারবার অনুরোধ করার পরও তিনি কারও কথা শোনেননি। রিকশাচালককে তিনি মেরেই যাচ্ছিলেন। এক পর্যায়ে সড়কে অবস্থান করা পথচারীরা প্রতিবাদ করলে তিনি কিছুটা শান্ত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar