কুমিল্লা সদর দক্ষিণে বকশিশের ১০০ টাকার ভাগাভাগির দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে মো. মারুফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত মারুফ উপজেলার বিজয়পুর ইউনিয়নের হাড়াতলী ঘোষগাঁও গ্রামের মৃত হাফিজের ছেলে।
বুধবার (১০ মে) সকাল ৮টার দিকে উপজেলার বেলতলী এলাকায় এসকে পেট্রোল পাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাব্বি (২২) পলাতক। তিনি একই উপজেলার বেলতলীর কৃষ্ণপুর গ্রামের শাহজান মিয়ার ছেলে।