শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ভারত থেকে নদী পথে গরু পাচার করে আনার সময় ৪টি গরু সহ ৩ জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
১৭ই মে বুধবার ভোর রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের গোলাখালী নতুন বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজ এর ছেলে এবাদুল ইসলাম,শুকদেব গায়েন এর ছেলে দেবব্রত গায়েন ও মাসুম গাজীর ছেলে সাব্বির হোসেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাবুলের নেতৃত্বে পুলিশের একটি দল ৪টি ভারতীয় গরু সহ ৩জনকে আটক করে। আটককৃত দের বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।