1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন স্কুল শিক্ষক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন স্কুল শিক্ষক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩৪০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ট্রেন-বাসে যাত্রীদের অচেতন করে মূল্যবান মালামাল লুটের ঘটনা অহরহ ঘটে। এবার যশোরের বাঘারপাড়ায় এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দিয়েছে অজ্ঞান পার্টি। বাড়িটির দুই সদস্যকে অচেতন করে দুর্বৃত্তরা লুট করেছে স্বর্ণালংকার ও টাকা। অসুস্থদের ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।
শুক্রবার (১৯ মে) রাতে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন বিশ্বাসের নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিক্ষক সুমনের স্ত্রী স্মৃতিলতা মন্ডল জানান, শুক্রবার রাতে অচেতন করে ২সোনার চুড়ি, কানের দুল, গলার চেইনসহ প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। আলমারি ভেঙে নগদ ২ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারা জড়িত, সে ব্যাপারে ধারণা দিতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, এদিন সকাল বেলা খাবার খাওয়ার কিছুক্ষনের মধ্যে শিক্ষক সুমন ও তার স্ত্রী এলোমেলো আচরণ করতে থাকেন। এর মধ্যে স্মৃতিলতা তাদের একমাত্র কন্যা কে একই গ্রামের নানাবাড়ি থেকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে কিছুদুরে গেলেই অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে পাশের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাবার বাড়ি পৌছে দেন । এদিকে শিক্ষক সুমন নিজ বাড়িতে আধাচেতন অবস্থায় পড়ে থাকেন। সন্ধ্যার পরে সুমনের শ্যালক সুব্রত মন্ডল এসে ঘরে তালা দিয়ে তাকে নিয়ে যান। এসময় সুমন পুরোপুরি অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয় গ্রাম্য চিকিৎসক তুহিন শিকদার কে ডেকে এনে চিকিৎসা দেন। পরদিন শনিবার তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার সকালে সুমন বিশ্বাসের বাড়িতে ছাত্র-ছাত্রীরা প্রাইভেট পড়তে এসে ঘরের তালা ভাঙ্গা অবস্থায় দেখে সুব্রত মন্ডলকে খবর দেয়। সুমন মনডল এসে বিষয়টি দেখে ৯৯৯ তে কল দেন । খবর পেয়ে নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই জামাল হোসেন ঘটনাস্থলে এসে দেখে যান।
সুব্রত মন্ডল জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে ।

নারিকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতারক চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar