1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভুরুঙ্গামারীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ভুরুঙ্গামারীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৬২ জন খবরটি পড়েছেন


এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ঘাটপার এলাকার নছিমুদ্দিনের পুত্র আসাদুল হক (৫০) এবং ফয়েজ উদ্দিনের পুত্র ফজলুল হক (৩২)।

বৃহস্পতিবার (২৫ মে) গ্রেফতারকৃতদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী মৌজার আবুবক্কর সিদ্দিকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় আসাদুলের হেফাজতে থাকা ৬ গ্রাম ও ফজলুল হকের নিকট থেকে ৪ গ্রাম সহ মোট ১০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে এবং আরও জোরদার করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar