1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে ২ যাত্রীর পেট থেকে ৫০ লাখ টাকার সোনার বার উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

বেনাপোলে ২ যাত্রীর পেট থেকে ৫০ লাখ টাকার সোনার বার উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৮২ জন খবরটি পড়েছেন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছেন বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। এসব সোনার বারের ওজন ৬৯৬ গ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে তাদের আটক করা হয়। এরপর এক্সরে করে তাদের পেটে সোনা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটকরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা থানার ফরিদাবাদ গ্রামের শাহাজান মিয়ার ছেলে আবুল হোসেন (২২)। অন্যজন শরীয়তপুর জেলার জাজিরা থানার পাড়েরচর গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে মো. হৃদয় (২১)।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, গোপন খবরে জানতে পারি ভারতগামী দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে ওই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তাদের কাছে সোনা থাকার কথা অস্বীকার করলে দুইজনকে বেনাপোলের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করা হয়। এক্সরেতে দুইজনের পেটের মধ্যে ৩টি করে ৬টি সোনার বার পাওয়া যায়। এসব বারের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা সোনা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান শায়েখ আরেফিন জাহেদী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar