1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার সোনার বারসহ এক কারবারি আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

বেনাপোলে প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার সোনার বারসহ এক কারবারি আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৮২৯ গ্রাম ওজনের ১৭ পিস সোনার বারসহ মিকাইল হোসেন পিন্টু (৩০) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২৭ মে) সকালে বেনাপোল পোর্ট থানাধীন খলসি মাঠ থেকে তাকে আটক করা হয়।
মিকাইল হোসেন পিন্টু বেনাপোল পোর্ট থানাধীন বারোপুতা গ্রামের আবু সাঈদের ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন খলসি গ্রামের মাঠ দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে খলসি মাঠে অবস্থান নিলে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়। এসময় তাকে গতিরোধ করে দেহ তল্লাশি চালিয়ে কোমরে বাঁধা অবস্থায় ছোট বড় ১৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar