1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইউপি সদস্যকে মারপিটে সহায়তা করার অপরাধে নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান কে কারণ দর্শানোর নোটিশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ইউপি সদস্যকে মারপিটে সহায়তা করার অপরাধে নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান কে কারণ দর্শানোর নোটিশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৮৭ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসক । গত ২৩ মে যশোর জেলা প্রশাসক কারণ দর্শানোর নোটিশ দেন। কেন চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হবে না তার জবাব এক সপ্তাহের মধ্যে লিখিত ভাবে জানাতে হবে। ইউনিয়ন পরিষদের সদস্যকে মারপিটে সহায়তা করার অপরাধে তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে

সূত্র জানায়, গত ৮ এপ্রিল নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কুমার সাহার নির্দেশে একদল সন্ত্রাসী ১নম্বর ওয়ার্ডের সদস্য জাহিদ হাসানকে বেধড়ক মারধর করে। ইউপি সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নারিকেলবাড়ীয় বাজার সংলগ্ন আনসার মাষ্টারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য যশোরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। বাঘারপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন ইউপি সদস্যরা।

এ বিষয়ে জেলা প্রশাসক যশোরের স্থানীয় সরকার শাখার সহকারি কমিশনার নুসরাত ইয়াসমিন তদন্তে আসেন বাঘারপাড়ায়। তদন্তে ইউপি সদস্যকে মারধরে চেয়ারম্যান বাবলু কুমার সাহা জড়িত থাকার প্রমাণ পান । গত ২৩মে চেয়াম্যানকে কেন অপসারন করা হবে না তার কারণ জানাতে এক সপ্তাহ সময় দেন জেলা প্রশাসক।
কারণ দর্শানোর অনুলিপি স্থানীয় সরকার বিভাগের সচিব, খুলনা বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ও বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। সঠিক সময়ের মধ্যেই জবাব দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, ডিসি স্যার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নারিকেলবাড়ীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। আমি অনুলিপি পেয়েছি।
প্রসঙ্গত চলতি বছরের ২০ জানুয়ারি নারিকেলবাড়িয়া বাজারে মেহেদী হাসান নামে এক কাপড় ব্যবসায়ীর ঘরের সার্টার ভেঙ্গে দোকানের যাবতীয় মালামাল লুট করে নিয়ে যাই চেয়ারম্যন ও তার লোকজন। যার সংবাদ সে সময় পত্রিকায় প্রকাশ হয়। এ ঘটনায় চেয়ারম্যানের নামে আদালতে মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar