1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পৈত্রিক জমি দাবি করায় বোন-ভাগ্নে কে মারপিট - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অভয়নগরে পৈত্রিক জমি দাবি করায় বোন-ভাগ্নে কে মারপিট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

পৈত্রিক জমি বোনকে বুঝে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বোন ও ভাগ্নেকে পিটিয়ে জখম; থানায় অভিযোগ দায়ের

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্টাফ রিপোর্টার।
অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের বাসিন্দা মো. জব্বার বিশ্বাস তার বোন ও ভাগ্নেকে বাবার জমি বুঝে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে ভাগ্নে সোহেল তরফদারের মামা বাড়ি মশরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় সোহেল তরফদার বাদি হয়ে তার মামাসহ ৪ জনকে আসামী করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মশরহাটি গ্রামের মৃত কেরামত বিশ্বাসের জমিজমা তার মেয়েদের অংশ না দিয়ে একাই জোরপূর্বক ভোগদখল করে চলেছেন মো. জব্বার বিশ্বাস। দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিজমা তার বোন হাসিনা বেগম দাবি করলে বোন-ভাগ্নেকে তার বাড়িতে আসতে বলেন তিনি। বাবার পৈতিক জমি পেতে হাসিনা বেগম তার ছেলে সোহেল তরফদারকে সাথে নিয়ে ভাইয়ের বাড়িতে হাজির হলে কথা কাটাকাটির এক পর্যায়ে জব্বার বিশ্বাস, কওসার আলী বিশ্বাস, মো. জামাল শেখ ও মো. শাহিন মোল্যা মিলে হাসিনা বেগম তার ছেলে সোহেল তরফদারসহ ঘটনাস্থলে উপস্থিত আরও দুইজনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে তারা আত্মচিৎকার করলে বিবাদীগণ বঁাশের লাঠি ও লোহার রড দিয়ে তাদেরকে আঘাত করে। তাছাড়া পৈত্রিক জমি দাবি করলে তাদেরকে কচুকাটা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও প্রদর্শণ করা হয়।

অসহায় মো. সোহেল তরফদার বাদি হয়ে মঙ্গলবার রাতে তার মামা মো. জব্বার বিশ্বাসসহ চারজনকে আসামী করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

তদন্তকারী কর্মকর্তা থানার এএসআই দেবাশিষ বিশ্বাস জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar