1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষকদের ওপর লাঠিচার্জ-হামলা কাম্য নয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শিক্ষকদের ওপর লাঠিচার্জ-হামলা কাম্য নয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৬১ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষকরা জাতির অভিভাবকতুল্য। কিন্তু সেখানেও বৈষম্য। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করে আসছেন শিক্ষক সমাজ। তাঁদের দাবি একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ। তাঁরা বলছেন, একই কারিকুলাম ও সিলেবাসে পাঠদান করিয়ে সরকারি বিদ্যালয়ের শিক্ষকগণ শতভাগ উৎসবভাতা, সরকারি নিয়মে চিকিৎসা ও বাড়িভাড়াসহ যাবতীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন,কিন্তু বঞ্চিত হচ্ছেন,বেসরকারি (এমপিও) শিক্ষকগণ।

তাঁরা বাড়িভাড়া বাবদ এক হাজার টাকা ও চিকিৎসা বাবদ পান মাত্র পাঁচশত টাকা। আর উৎসব ভাতা মূল বেতনের এক চতুর্থাংশ। এমন বৈষম্য মানা যায় না। তাই বৈষম্যমুক্ত শিক্ষার জন্য জাতীয়করণ আবশ্যক। আর এই দাবিতেই প্রতিষ্ঠান বন্ধ করে হাজার হাজার শিক্ষক আসছেন ঢাকায়। অথচ (১৭ জুলাই) সরকারের পুলিশ বাহিনী সড়ক অবরোধ হচ্ছে এই অজুহাতে শিক্ষকদের সেখান থেকে সরে যেতে বললো। এমনকি সর্বশেষ, তাঁদের ওপর লাঠিচার্জ করলো। যা জাতির জন্য কলঙ্কের বলে মনে করছেন শিক্ষাবিদগণ ও সচেতন মহল।

তাই শিক্ষক সমাজের দাবি, যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব। লাঠিচার্জে নয়। শিক্ষকদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ থেকে পুলিশ প্রশাসনকে বিরত থাকার আহ্বান জানাই। একই সাথে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষায় বৈষম্য দূর করতে সরকার, শিক্ষা মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করছি। সাথে সাথে শিক্ষকদের সাথে অসদাচরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar