1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে পুলিশের আয়োজনে মঞ্চস্থ হলো নাটক 'অভিশপ্ত আগস্ট' - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

কুড়িগ্রামে পুলিশের আয়োজনে মঞ্চস্থ হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

নাটকের ১২০তম মঞ্চায়ন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলা পুলিশ এর আয়োজনে এডিশনাল আইজিপি, হাবিবুর রহমানের তথ্য সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হলো নাটকের ১২০ তম মঞ্চায়ন।

কুড়িগ্রাম কলেজ মোড়স্হ শেখ রাসেল অডিটোরিয়ামে পাচঁ শতাধিক দর্শকের উপস্থিতিতে এ নাটক পরিবেশিত হয়।

নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে।

নাটকের শেষ দৃশ্যায়নের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা। চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ। সেই সময়ের নৃশংস হত্যাকান্ডের নিখুঁত বর্ণনা ফুটে উঠে এ নাটকে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করা সকল অভিনয় শিল্পীই বাংলাদেশ পুলিশের সদস্য। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর আমন্ত্রণে নাটকটি উপভোগ এবং নাটক শেষে শিল্পীদের সাথে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, পৌর মেয়র মোঃ কাজীউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আতাউল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলামকে টুকু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড: আনোয়ার হোসেন, জেলা মহিলা পরিষদের সভাপতি রওশনারা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar