বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট স্মরনে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ এনায়েত হোসেন লিটন।
রোববার বিকালে হাসপাতাল গেটে এ অনুষ্ঠানের পূর্বে শোক র্যালী বের হয়। এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, হীরা খান, পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন,জামদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, ছাত্রলীগ নেতা লাল্টু হোসেন, আওয়ামীলীগ নেতা শোয়েব আলী, অরবিন্দু অধিকারী, বিকাশ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন এস এন শুভ। পরে দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরন করা
হয়।