বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন রয়েছে ৪৫টি। এখন ৫টি আসন বৃদ্ধি করে তা ৫০টি আসন করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এমন প্রস্তাব রেখে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩’র খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, সাধারণ আইনে যেখানে আসনশূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। কিন্তু এখন সংরক্ষিত মহিলা আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এই ধারা সংশোধন করে প্রস্তাব করা হয়েছে বিদ্যমান সাধারণ আইনের ন্যায় এখানেও ৯০ দিনের মধ্যে শূণ্য আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।
তাছাড়া জামানতের পরিমানও বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে খসড়াতে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে জামানত ছিল ১০ হাজার টাকা, এখন সেটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
তিনি বলেন, খসড়াটি ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের সময়ডটকম