বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার বিকেলে উপজেলা সদরের মহিরন ব্র্যাক মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুর রহমান।
এসময় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়র টিএস আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, আনিসুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী।
এসময় আরও উপস্থিত ছিলেন জহুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আবু তালেব, বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান তপন, যুগ্ম আহ্বায়ক টিটো, রায়পুর ইউনিয়ন বিএনপির
আহ্বায়ক আব্দুস সালাম সৌদি, যুগ্ম আহ্বায়ক শফিয়ার রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার শরাফত হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শিকদার, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খয়বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাষ্টার কবির হোসেন, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান , যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, দরাজহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মোল্লা, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, বাসুয়াড়ি বিএনপির আহ্বায়ক গফফার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান জামদিয়া বিএনপির আহ্বায়ক দাউদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান , হাবিবুল্লাহ হাবিব, উপজেলা যুবদলের আহ্বায়ক এখলাচ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈছা, সদস্য সচিব মাসুম
পারভেজসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মী।