বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় আলাদিপুর মহাশ্মশান কমিটির উদ্যোগে দেশ জাতির বিশ্ব মানবের শান্তি ও কল্যাণ কামনার যুগাবতার পরমেশ্বের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে এক আলোচনাও মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা আলাদীপুর মহাশ্মশানে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনযশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। এ সময় তিনি বক্তব্য বলেন, আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় রাখলে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করতে পারবে। তাই শান্তিতে থাকতে নৌকাকে
বিজয়ী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক অশোক সাহা, জামদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম তুর্কি, মোজাফফর হোসেন, আলদীপুর শশ্মানের সাধারণ সম্পাদক স্বপন
বসু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলদীপুর শশ্মানের সভাপতি বাবু প্রশান্ত ভট্টাচার্য।