1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন বিদ্যুৎ সংযোগ নিতে সোলার সংযোগ স্থাপন করতে হবে - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা প্রেস ক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত দীর্ঘ প্রতীক্ষার অবসান: পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন তিন শিক্ষক পদায়ন শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমালো জবি প্রশাসন শ্যামনগরে নিখোঁজের ৪ দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জনের মরদেহ উদ্ধার নাসিরনগরের ৬ নারী স্বর্ণের চেইন চুরির অভিযোগে চট্টগ্রাম হাসপাতালে আটক যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ

নতুন বিদ্যুৎ সংযোগ নিতে সোলার সংযোগ স্থাপন করতে হবে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮১ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়ায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমান। প্রধান অতিথি বলেন, বিদ্যুতের লোডশেডিং এড়াতে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গেলে আবাসিক গ্রাহকের জন্য ছাদে অথবা বসত বাড়ির আঙ্গিনায় এক হাজার বর্গফুট জায়গা থাকলে ১ কিলো পিক ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার সংযোগ স্থাপন করতে হবে।

শিল্প ও বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে লোডের ১৫% কিলো ওয়ার্ড সোলার সংযোগ স্থাপন করতে হবে। লোডশেডিং এড়াতে রাত ১১ টার পরে কৃষকদের বৈদ্যুতিক সেচযন্ত্র পরিচালনা করার পরামর্শ দেন তিনি। এসময় গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়।

আরো উপস্থিত ছিলেন (এ জি এম) ইমাম হাসান , (ওয়ারিং ইন্সপেক্টর) ফখরুল ইসলাম ইলেকট্রিশিয়ান ফয়সাল
আহম্মেদসহ স্থানীয় গ্রাহকগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক আব্দুর রাজ্জাক মুন্সি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar