1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চিলমারী বন্দরে নোঙর করছে প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

চিলমারী বন্দরে নোঙর করছে প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪০৩ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,,কুড়িগ্রাম ।। ভারতের কলকাতা থেকে নৌপথে ছেড়ে আসা পর্যটকবাহী প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও (cruise ship m.v charaidew)) বিলাসবহুল প্রমোদতরীটি কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌছেঁছে। এদিকে প্রমোদতরীটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রমোদতরীটির পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয়স্থান ঘুরে দেখেন।

জানা গেছে, ক্রজ শিপ এমভি চরাডিও চলতি মাসের ২ তারিখ যাত্রা শুরু করে। ভারতের কলকাতা থেকে রওনা হয়ে ভারতের নামখানা,হিমনগর,শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মংলা,বরিশাল,বদ্দের বাজার, মাওয়া,পাটুরিয়া,কাউলিয়া আপস্ট্রিম,চন্দনা বৈশ্ব্য,চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া,তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে।

ভ্রমনবিলাস এই প্রমোদতরীটিতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক রয়েছেন।পর্যটকদের মধ্যে ভারতীয় ৪ জন ও ইংল্যান্ডের ৭ জন পর্যটক রয়েছে বলে জানা গেছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন,মাননীয় আইজিপি স্যার নির্দেশে চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ঘন্টা নিরাপত্তা দেয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালিন সময় বিবেচনা করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar