1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে-কৃষিমন্ত্রী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে-কৃষিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না- এরকম কোন বিধান সংবিধানে নেই। বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে।
বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যেরকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়তো হবে না।
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যে কোন পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব রকমের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন প্রসঙ্গে কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা এ ব্যতিক্রমী আয়োজনটি করেছি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১৫০ জনের মেডিকেল টিম সকাল ৮ টা থেকে সারাদিন চিকিৎসা সেবা দিয়েছেন। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিসনও দেয়া হয়েছে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সেন্ট পলস গীর্জার পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar