বাঘারপাড়া-অভয়নগর (যশোর-৪) আসনে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ফারাজী এনামুল হক বাবুল। আজ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের তালিকায় যশোর-৪ আসনে তার নাম উল্লেখ রয়েছে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এনামুল হক বাবুল যশোর-৪ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় অভয়নগরসহ বাঘারপাড়ায় দলমত নির্বিশেষে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
উল্লেখ্য, আসনটিতে এক ডজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী আসনটিতে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফর্ম কিনেছিলেন। সর্বশেষ ২০১৮ জাতীয় নির্বাচনে উক্ত আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন বাবু রনজিৎ কুমার রায়।