1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাইলেই যেকোনো ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না বিদেশিরা পর্যবেক্ষকরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

চাইলেই যেকোনো ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না বিদেশিরা পর্যবেক্ষকরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ জন খবরটি পড়েছেন

বিদেশিরা পর্যবেক্ষকরা চাইলেই যেকোনো ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন না। নিরাপত্তা এবং দূরত্বের কথা ভেবেই এমন ভাবনার কথা জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সড়ক পথে হোটেল সোনারগাঁ থেকে দুই ঘন্টর দূরত্বে থাকা কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধিত পর্যবেক্ষকরা। এছাড়া ঢাকার বাইরে বিমানে যোগাযোগ আছে এমন জেলাগুলোতে তারা যেতে পারবেন। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭ বিদেশি পর্যবেক্ষক এবং ৭৩ সাংবাদিক ইসি নিবন্ধন পেয়েছেন। শুক্রবার বিভিন্ন সূত্রে এমনটাই জানা গেছে। 

ইতিমধ্যে চার সদস্যের বিদেশি পর্যবেক্ষক দল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃটিশ হাইকমিশন ১০ জন, কমনওয়েলথ সদর দফতর ১৭ জন, আইআরআই এনডিআই ১২ জন, জাপান দূতাবাস ১৬ জন, রাশিয়া দূতাবাস ১ জনসহ মোট ১২৭ জনসহ ১২৭ পর্যবেক্ষক থাকছেন এবারের নির্বাচনে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ৬০ বিদেশি অবজারবার এক্সপার্টস বাংলাদেশে এসে পৌঁছেছেন। সর্বমোট ১২৭ জনের আসবার কথা রয়েছে। এছাড়া ৭৩ জন বিদেশি সাংবাদিক এক্রিডিটেশন পেয়েছেন।

তিনি বলেন, যেসব জেলার সঙ্গে উড়োজাহাজে সংযোগ বা যাতায়াত আছে যেমন চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, সেখানে আমরা পর্যবেক্ষকদের যেতে অফার করতে পারি। ঢাকায় যে কেন্দ্রগুলো আছে সেগুলো তারা পর্যবেক্ষণ করবেন। আর সোনারগাঁকে সেন্টার হিসেবে ধরে দুই ঘন্টার রেডিয়াসে যে জায়গাগুলো আছে, অর্থাৎ দুই ঘন্টায় যাবেন দুই ঘন্টায় ফিরে আসবেন এমন যাওয়াগুলোতে যেতে পারেন। সেটির একটি রুটপ্ল্যান আমরা করেছি।

বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের জন্য সরকারের কত টাকা ব্যয় হচ্ছে এমন প্রশ্নের কোনো সরাসরি উত্তর না দিলেও তাদের আবাসন, যাতায়াত, নিরাপত্তার বিষয়টি সরকার দেখভাল করছে বলে জানান পররাষ্ট্রসচিব।যুগান্তর

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar