1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উৎসবমুখর ভোটের অপেক্ষায় যশোর-৪ আসনবাসী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

উৎসবমুখর ভোটের অপেক্ষায় যশোর-৪ আসনবাসী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। ৭ জানুয়ারি রোববার যশোর-৪ আসনে উৎসবমুখর ভোটের জন্য অপেক্ষায় রয়েছেন এই আসনের দুই উপজেলা ও একটি ইউনিয়নের ভোটাররা। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবার যশোর-৪ আসনে জনগণের বহুল প্রত্যাশিত নেতা অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল নৌকা প্রতীকের প্রার্থী। মূলত তাকে ঘিরে ভোটের প্রচার জমে ওঠে। ১৮ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অবিরাম প্রচার- প্রচারণায় এনামুল হক বাবুলের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করে জনঘনিষ্ট শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত প্রচারপর্বে সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসন গঠিত।

নৌকার এনামুল হক বাবুল ছাড়া আরও পাঁচ প্রার্থী নির্বাচনে রয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির জহুরুল হক (লাঙ্গল) , বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। 

প্রার্থীদের মধ্যে রনজিৎ কুমার রায়,এম সাব্বির আহমেদ ও সুকৃতী মন্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, এই আসনে এনামুল হক বাবুলের সঙ্গে প্রতিদ্বন্দিতা হবে লাঙ্গলের জহুরুল হকের। 
যশোর-৪ আসনে মোট ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে ২ লাখ ১৫ হাজার ৪৬৬ জন,বাঘারপাড়ায় ১ লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার রয়েছেন।
দুই উপজেলার ভোটারদের কাছ থেকে জানা গেছে, শক্ত প্রতিদ্বন্দি না থাকায় নৌকার প্রার্থী এনামুল হক বাবুল
খানিটকা নির্ভার। ভোটপর্বের মতো ভোটের দিনও (রোববার) শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তাদের আশা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar