বিএনপি নেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দু’একজন ঘনঘন প্রেস কনফারেন্স করছে। তারা নির্বাচনের আগে সরকারের সঙ্গে লাইন দিয়েছিল৷ বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো৷
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারী দেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিচারে মিলে নাই, চাওয়া পাওয়ার সঙ্গে প্রাপ্তি কি হতে পারে তা নিয়ে শঙ্কায় পরে আবার… করেছিল৷ এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো। সুতরাং আমরা চিনি জানি কতজন লাইন দিয়েছিল সে তালিকাও আমাদের কাছে আছে।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন সুন্দর সুন্দর কথা বলে, তারা আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করে। আসলে এরা সবাই রাজনীতির কাক৷ ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কাকদের সন্নিবেশ ঘটিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। রাজনীতির কাকরা যেখানেই ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানেই ছুটে যেতে চায়। এই রাজনীতির কাকরা ক্ষমতার উচ্ছিষ্ট ঠিক মতো পাই নাই বলেই তো লাইন দেওয়ার পরেও তারা ভিন্ন লাইনে কথা বলা শুরু করেছে। আমরা সবাইকে চিনি-জানি, সবার গোমর আমাদের কাছে জমা আছে।জাগো ডটকম