1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টঙ্গী বাজারে আগুনে খাদ্যপণ্যের ১২টি গুদাম পুড়ে গেছে - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি

টঙ্গী বাজারে আগুনে খাদ্যপণ্যের ১২টি গুদাম পুড়ে গেছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

গাজীপুরের টঙ্গী বাজারে আগুনে খাদ্যপণ্যের ১০ থেকে ১২টি গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশে কয়েকটি গুদামে আগুন লাগে। রাত ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মুহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর সোনাভান মার্কেটের পাশের কয়েকটি গুদামে আগুন লাগে। গুদামগুলোতে পেঁয়াজ, আলু, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত ছিল। স্থানীয় ব্যবসায়ীরা হঠাৎ গুদামে আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন গুদামে মজুত করা পেঁয়াজ, চাল, আলুসহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুন মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। আড়তে প্রায় পাঁচ হাজার বস্তা চাল ছিল। মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar