1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পারিবারিক দ্বন্দ্বের জেরে ১৮ মাসের শিশুসহ প্রতিবন্ধী কিশোরীকে মারপিট - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শব্দকুঞ্জের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই ফ্যাসিবাদ কায়েম হতে দেব না: ছাত্রদল সভাপতি মানিকগঞ্জে সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড় ২১ মাস পর পোশাক রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের মাইলফলক জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির পৃথিবীর কক্ষপথে নতুন অস্থায়ী উপগ্রহ: বড়দিন পর্যন্ত থাকবে ‘মিনি-মুন’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরে অ/স্ত্র-গু/লি ও মাদকসহ গ্রে/প্তা/র ৪ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার সংলাপে বসছে এনসিপি

পারিবারিক দ্বন্দ্বের জেরে ১৮ মাসের শিশুসহ প্রতিবন্ধী কিশোরীকে মারপিট

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে ১৮ মাসের এক শিশুসহ তার ১৫ বছর বয়সী বাক প্রতিবন্ধী চাচাত বোনকে মারপিটের অভিযোগ উঠেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর গ্রামে এমন ঘটনা ঘটে। শাররিক জটিলতা দেখা দেয়ায় রাতে আহত শিশু আরশি সহ খাদিজা নামের ঐ কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরশির পিতা আলতাফ হোসেন জানান মাগরিবের নামাজের পর তার শিশু কন্যাকে কোলে নিয়ে ভাইঝি প্রতিবন্ধী খাদিজা হাঁস খুঁজতে যায়। এসময় বাদানুবাদের জেরে প্রতিবেশী সামছুজ্জামানের স্ত্রী করিমুন্নেছা ও তার আত্বীয় আলমগীরের স্ত্রী সালেহা দুই শিশুকে মারধর করে। পরিবারের অন্যরা হাঁস নিয়ে রাত আটটার দিকে বাড়িতে ফিরে মারপিটের ঘটনায় অসুস্থ হয়ে পড়া দুই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এসময় চিকিৎসকের পরামর্শে তাদের ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলেও তিনি জানান। অভিযোগের বিষয়ে করিমুন্নেছার স্বামী সামছুজ্জামান বলেন প্রতিবেশী সালেহা মারধর করে থাকতে পারেন। এঘটনায় তার স্ত্রী জড়িত নয়। সত্যতা স্বীকার করে সালেহার স্বামী আলমগীর বলেন, প্রতিবন্ধী ঐ কিশোরী ইট তুলে মারতে উদ্যত হওয়ায় চাচী করিমুন্নেছাসহ তার স্ত্রী খাদিজাকে কয়েকটি চড় থাপ্পড় দেয়। ১৮ মাসের শিশুর বুকে আঘাতের চিহ্নের বিষয়ে তিনি বলেন, এসব আঘাতের চিহ্ন আরও আগের হতে পারে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar