1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু   - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৪ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুখিরাম ঘোষ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মৃত দুখিরাম বাঘারপাড়ার  নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিরামপুর গ্রামের  মৃত  নিমাই ঘোষের ছেলে। 

বৃহস্পতিবার রাতের বেলায়  দুখিরাম নিজ বাড়িতে ধান ঝাড়তে বড় স্ট্যান্ড ফ্যানে বিদ্যুত তারের সংযোগ দিতে যান। এসময় একটি তার ছুটে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে  ঘটনাস্থলেই তিনি মারা যান। বাড়ির লোকজন যখন বিষয় টি বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়  ততোক্ষণে দুখিরাম ঘোষ মাটিতে পড়ে যায় । পরিবারের লোকজন স্থানীয় পল্লী চিকিৎসক  কে খবর দিলে পল্লী চিকিৎসক দুখিরামের অবস্থা খারাপ দেখে   তাকে দ্রুত বাঘারপাড়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। বাড়ির লোকজন দ্রুত বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানতে চাইলে চিকিৎসক রাকিব আলম শাওন জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতাল থেকে বাঘারপাড়া থানা কে এবিষয়ে অবহিত করলে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যান। বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ শাহাদত হোসেন জানান,এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar