1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক সেনা প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সাবেক সেনা প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

মাকির্ন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাপক দুর্নীতি এবং বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে তার সম্পৃক্ততার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে জেনারেল আজিজ আহমেদ (অব.) এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিবৃতিতে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ (অব.) ব্যাপক দুর্নীতিতে জড়িত ছিলেন। তার বিভিন্ন কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা এবং বিভিন্ন কাজের প্রক্রিয়াকে খর্ব করেছে।

তিনি বলেন, জনগণের ক্রয়সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েন আজিজ আহমেদ। একইসঙ্গে কোনোধরনের জবাবদিহিতা ছাড়াই নিজের ভাইকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ করে দিয়েছেন তিনি। নিজের ভাইকে সঙ্গে নিয়ে অন্যায়ভাবে সেনাবাহিনীর বিভিন্ন চুক্তির কাজ বাগিয়ে নিয়েছেন এবং ঘুষ নিয়েছেন। আর এটা করেছেন সেনাপ্রধানের পদবী ব্যবহার করে।

মিলার জানান, এই নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছে।বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত রাখার প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সরকারিকে সেবাকে অধিকতর স্বচ্ছ, সবার সামর্থ্যরে মধ্যে রাখা, ব্যবসা এবং এর পরিবেশের উন্নতি, বিনিয়োগের সামর্থ্য বাড়ানো, টাকা পাচার এবং আর্থিক অনিয়মের বিচার করা- এসকল প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখার প্রক্রিয়ায় সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, ফরেন অপারেশনস এবং রিলেটেড পোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট এর ৭০৩১ (সি) ধারায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar