1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শার্শায় কাভার্ডভ্যান চাপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরী নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

শার্শায় কাভার্ডভ্যান চাপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরী নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

বেনাপোল প্রতিনিধি। আজ যশোর জেলার যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারণে দ্রুতগতির কাভার্ডভ্যান চাঁপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরী নিহত হয়েছেন। ভোর ৫টার দিকে সড়কের নাভারণ বন বিভাগ অফিসের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃতরা হচ্ছেন- বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে ও নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন (৬২) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ শাখার নৈশ প্রহরী আলি বক্স (৬৬)।

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার আগেই নাসির উদ্দীন বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিলেন। পরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বন বিভাগ অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই দু’জন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ মল্লিক। তিনি বলেন, নিহত শিক্ষকের ও নৈশ প্রহরীর মৃতদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাভার্ডভ্যান আটক করা যায়নি তবে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar