1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

গাছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১২১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে কদবেল গাছ থেকে ইমাম হোসেন(২২) নামে এক তরুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে বুধবার বেলা সাড়ে নয়টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রাম থেকে ঐ মৃতদেহ উদ্ধার করা হয়।

ইমাম মঙ্গলবার রাতের বাসযোগে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঢাকার শাহজাদপুর এলাকার খিলপাড়ার একটি মুদি দোকানের কর্মচারী ইমাম একই গ্রামের মুজিবর রহমান মোল্যার একমাত্র ছেলে। বসতবাড়ির পিছে একটি কদবেল গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মৃতদেহ ঝুলছিল। দেড় বছর বয়সী তার একটি সন্তান রয়েছে।

নিহতের পিতা মুজিবর রহমান জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে। নিজের পছন্দে বিয়ে করে শাহাজাদপুরের খিলপাড়া এলাকায় বসবাসের পাশাপাশি শ্বশুরের দোকানে কর্মরত ছিল। মুজিবর রহমান আরও জানায় ছেলে বাড়িতে ফেরার বিষয়ে তাদেরকে আগে থেকে কিছু জানায়নি। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এলাকার শিশুরা বাড়ির পিছের দিকে খেলা করতে যেয়ে মৃতদেহ ঝুলতে দেখে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌছে তারা গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলন্ত ঐ তরুণ কে নিজের সন্তান বলে শনাক্ত করেন।  

শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তার পকেট থেকে রাত আটটায় ছেড়ে আসা এইচআর পরিবহনের একটি টিকিট উদ্ধার করা হয়েছে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar