1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুত্রের কুড়ালের আঘাতে রক্তাক্ত পিতা, বোনকে হত্যার হুমকি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

পুত্রের কুড়ালের আঘাতে রক্তাক্ত পিতা, বোনকে হত্যার হুমকি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। শ্যামনগরে আবু মুছা নামে এক ব্যক্তি তার বাবাকে কুড়াল দিয়ে কুপিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে পদ্মপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় বৃদ্ধ শওকাত আলীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবাকে হাসপাতালে নেওয়ায় বোন সালমাকে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্ত ব্যক্তি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, গত বুধবার রাতে আবু মুছা তার ছেলে সাকিবকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় নাতিকে বাড়ি থেকে বের করে না দিতে শওকাত আলী ছেলে আবু মুছাকে বারবার অনুরোধ করেন। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে দৌড়ে ঘর থেকে কুড়াল বের করে আবু মুছা তার বাবাকে কুপিয়ে জখম করে। শওকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সালমার অভিযোগ, চিকিৎসার জন্য তার বাবাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করায় বৃহস্পতিবার আবু মুছা ও সাকিব তাকে কুপিয়ে হত্যার হুমকি দিয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার কল দিলেও আবু মুছা ও সাকিবের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar