1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত- প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত- প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে। যা উদ্বেগ জনক। সোমবার (২৪ জুন) সকালে সচিবালয়য়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।এ সময় পলক বলেন, অনলাইন জুয়ায় বিভিন্ন বয়সের মধ্যে চাকরি থেকে অবসর প্রাপ্তরাও জড়িয়েছেন। আর অনলাইনের অবৈধ জুয়া ও বেটিং সাইট বন্ধ করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, এসব বন্ধ করতে ইতোমধ্যে এ রকম ২ হাজার ৬০০ সাইট বন্ধ করা হয়েছে। এসব সাইট পুনরায় চালু হওয়া ঠেকাতে প্রযুক্তি সক্ষমতা বাড়ানো হচ্ছে। এছাড়া অনলাইন জুয়া বন্ধে কঠোর আইনের প্রয়োগেও যেতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী পলক। এ ব্যাপারে তিনি বলেন, স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের সহযোগিতা প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। একইসঙ্গে এয়ারবাস বিক্রির প্রস্তাবেও দেশটির সঙ্গে অগ্রগতিমূলক আলোচনা হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন, স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেবেন। সাইবার নিরাপত্তায়ও ফ্রান্স সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি এনিমেশন চলচ্চিত্র বানাতে সহযোগিতা করতেও আগ্রহ প্রকাশ করেছে। তাদের সব প্রস্তাব বাংলাদেশ বিবেচনায় রেখেছে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar