ইলিয়াস হোসাইন। পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। গত সোমবার রাত থেকে উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামের প্রেমিক কাওসার খানের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক কাওসার খান একই এলাকার ফরিদ খানের ছেলে। এ ঘটনার পর প্রেমিক কাওসার বাড়ি থেকে পালিয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ভুক্তভোগী তরুণী জানান, গত ৩ বছর পূর্বে সামাজিক যোগাযোগের মাধ্যমে একই গ্রামের কাওসারের সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। প্রেমের ফাঁদে ফেলে কাওসার তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি কাওসার প্রেমের সম্পর্ক অস্বীকার ও বিয়ে করতে রাজি না হওয়ায় বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। কিছু দিন আগে প্রেমিক কাওসার বিয়ে করার আশ্বাস দিলেও এখন সেই সম্পর্ক অস্বীকার করছে। এদিকে প্রেমিক কাওসার ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কোনরকম যোগাযোগ করা যায়নি।

স্থানীয়রা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কমবেশি সব মানুষই তাদের প্রেমের বিষয়ে অবগত আছে। ভুক্তভোগী ওই তরুণী বলেন, বারবার বিয়ের আশ্বাস দিয়ে আমাকে একাধিকবার ব্যবহার করেছেন। এখন আমাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতে এসেছি। কাওসার আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে কোথাও যাব না।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার (ওসি) তদন্ত মোঃ হুমায়ুন কবির বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।