রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি । সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আ.লীগের সভাপতি ভূমিদস্যু জাকির হোসেনে কর্তৃক জোর পূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রৌমারীতে সংবাদ সম্মেলনে আয়োজন করেন নির্যাতিত পরিবারটি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার সন্ধা ৭টার দিকে বাংলাদেশ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য এবং ভূমিদস্যু জাকিরের কু-কৃর্তি বিশাদ ভাবে বর্ণনা করেন মো. বাবলু মিয়া, আনারুল ইসলাম। তারা এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তার জমিটি ফিড়েয়ে পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য সু-দৃষ্টি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি, এস এম সাদিক হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা, মো. মাসুদ রানা, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি, মাসুদ পারভেজ রুবেল, দৈনিক শিক্ষা.কম পত্রিকার প্রতিনিধি, শাখাওয়াদ হোসেন, দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি, ইয়াসিন আরাফাত নাহিদ, দৈনিক তথ্যধারা পত্রিকার প্রতিনিধি, সাইফুল ইসলাম প্রমূখ।
এ দিকে এ সংক্রান্ত খবরটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ হওয়ার পর সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনেকে নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য যে, গত ২৩ জুন রবিবার বেলা ১১ টার দিকে পিস্তলের ভয় দেখিয়ে অসহায় আনোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি জবর দখল করার চেষ্টা করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এ ঘটনার ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখাগেছে, শব্দ করে প্রতিমন্ত্রী জাকির হোসেন উচ্চস্বরে বলেন ‘যাই (যে) কথা কবো (বলবে) ওক (তাকে) পিটান (মারধর) দেওয়া লাগবো আজকে, পাগলামির কি আছে এইটা (পিস্তল) ওদের জন্যই কেনা (ক্রয়), ওই সালারগেরে মারার জন্য কিনছি, পুলিশ আসবে আসবে।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদি হয়ে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন, তাঁর স্ত্রী সুরাইয়া সুলতানা এবং পুত্র সাফায়াত বিন জাকির ওরফে সৌরভের নাম উল্লেখ করে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে ভুক্তভোগীর ৪৫ শতাংশ জমি অবৈধভাবে দখলে নেওয়ার অভিযোগ থাকলেও ভুক্তভোগী প্রতিমন্ত্রীর ক্ষমতা থাকাকালীন সময়ে এর কোন প্রতিকার পায়নি।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার রৌমারী গ্রামের মৃত আব্দুল মান্নান হাজী’র ভোগ দখলীয় সম্পত্তির আংশিক ৪৫ শতাংশ জমি ২০২৩ সালে ১৯ আগস্ট জোরপূর্বক জবর দখল করেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিকে একই কায়দায় সকাল সাড়ে ১১ টার দিকে দখলকৃত ওই সম্পত্তির পার্শ্ববর্তী জমিতে মাটি ভরাট করার সময় ভুক্তভোগীর পরিবার বাধা দিলে পিস্তলের ভয় দেখিয়ে এবং গুলি করার হুমকিও দেয়। এছাড়াও প্রতিমন্ত্রী ক্ষিপ্ত হয়ে তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে ভুক্তভোগীর পরিবারকে আক্রমন করেন। পরে এ ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
পরে ভুক্তভোগী আনোয়ার হোসেন বাদি হয়ে রৌমারী থানায় সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তার স্ত্রী সুরাইয়া সুলতানা এবং পুত্র সাফায়াত বিন জাকির ওরফে সৌরভ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এছাড়াও ওই ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সোমবার বিকেলে রৌমারী থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার জিডি নম্বর ১০৬৫।
অভিযোগ প্রসঙ্গে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এর ব্যবহৃত ০১৭১৬৩১৮৩৮২ নম্বরে কল করলেও কথা বলা সম্ভব হয়নি।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।