1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারাগারের ছাদ ফুটো করে দেয়াল টপকে ৪ ফাঁসির আসামির পলায়ন - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ চাপের মুখে পদত্যাগ করলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ: কলেজ পায়নি ৫ হাজার শিক্ষার্থী ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করা এএসআই ইলিয়াস ক্লোজড মেসিকে সম্মান জানাতে এলেও গোল উপহার দেবেন না বেনিন গোলরক্ষক

কারাগারের ছাদ ফুটো করে দেয়াল টপকে ৪ ফাঁসির আসামির পলায়ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে মৃত্যুদণ্ডের চার আসামি পালিয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর তাদের আটক করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

আটককৃত কয়েদিরা হচ্ছেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮) (কয়েদি নং- ৯৯৮/এ), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন (কয়েদি নং- ৫১০৫/এ), বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) (কয়েদি নং- ৩৬৮৫/এ) ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩০) (কয়েদি নং-৪২৫২/এ)।

এসপি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে বেরিয়ে গিয়েছিলেন। তবে কারাগারের আশপাশ থেকেই তাদের পুনরায় গ্রেফতার করা হয়েছে।

বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।  সকাল ৮টা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar