1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৮৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা (সাতক্ষীরা)। দেবহাটায় আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও কেনা বেচা  বন্ধে অভিযান চালিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার উপজেলার বসন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। অভিযানকালে ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তিনটি ড্রেজিং মেশিন জব্দ সহ নদীতে বোরিংকৃত ড্রেজিং মেশিনের পাইপ বিনষ্ট করেন তিনি। পাশাপাশি নদী পাড়ে বালু মজুদকারীদের সৃষ্ট বড় বড় গর্ত গুলো তাৎক্ষণিক স্কেভেটর মেশিনের মাধ্যমে ভরাটের ব্যবস্থা করেন সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রকরা আগেভাগেই কয়েকটি ড্রেজিং মেশিন নদী তীর থেকে সরিয়ে নিয়ে যায়।

অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, দীর্ঘদিন ধরে দেবহাটা ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বেচা কেনা চালিয়ে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে একদিকে নদী ভাঙন ক্রমশ বাড়ছে, অপরদিকে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে সম্পদের পাহাড় গড়ে তুলছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীরা । ড্রেজিং মেশিন গুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হলেও তাতে তারা কর্ণপাত না করায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজিং মেশিন জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar