1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন অভয়নগরে ধর্ষণচেষ্টার আসামির ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

দেবহাটায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৯৪ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধই। দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিম্নমানের খাবার, প্রসূতি মায়ের বিভিন্ন টেস্ট, উপজেলার সীমান্ত এলাকায় আবারও মাদক ও চোরাচালানিদের দৌরাত্ম বৃদ্ধির ঘটনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ব্যপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, উপজেলার বিস্তৃর্ণ সীমান্ত এলাকা জুড়ে আবারও মাদক কারবারি ও চোরাচালানীরা সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে রোমেল ঝড়ের দিনে রাত্রে দেবহাটা সীমান্ত হতে মাদকের বড় চালান শহরে ঢুকেছে অপরদিকে গত শুক্রবার গভীর রাত্রে আলোচিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। ওই বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি হয়। এর আগে ওই বাড়িতে একবার নয় ১৯ ৯৮ সাল থেকে এমন ঘটনা ঘটছে দীর্ঘদিন ধরে।

চোরাচালান ও মাদক পাচার সহ সীমান্তের যাবতীয় অপরাধ কর্মকান্ড তারা নিয়ন্ত্রণ করে আসলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অনেকটাই নিরব ভূমিকায় থেকে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এতে করে ক্রমশ সীমান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় আইন-শৃঙ্খলা কমিটির সভায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল ছুটির সময়ে বখাটেদের উৎপাত বৃদ্ধি, এসকল অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় নেয়ার ব্যপারেও গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে দিক-নির্দেশনা দেয়া হয়।

আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। মহিলা ভাইস জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মাহমুদ হোসেন, উপজেলা মহিলা কর্মকর্তা নাজমুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রথমিক শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মির খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউ,পি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউ,পি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউ,পি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়াপাড়া ইউ,পি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, হাজী কেয়ামউদ্দিন মোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মদনমোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা সহ বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar