বাঘারপাড়া প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় র্যাবের অভিযানে সড়কের পাশ থেকে পিস্তল ও ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে। রবিবার রাত আটটার দিকে উপজেলার দরাজহাট ইউনিয়নের বুধোপুর গ্রামের রাস্তার পাশ থেকে এ দুইটি অস্ত্র উদ্ধার হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিষয়টি রাত ১০ টা ৫০ মিনিটের দিকে নিশ্চিত করেন র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, রাতে র্যাবের একটি টিম ওই এলাকায় টহল ডিউটি পরিচালনা করছিলো। এ সময় তারা জানতে পারেন বুধোপুর রাস্তার পাশের একটি মেহগনি বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র রয়েছে। পরে ওই টিম গিয়ে অস্ত্র দুইটি উদ্ধার করে। তারা অস্ত্র ব্যবসায়ী কাউকে খুঁজে পায়নি।
তিনি আরো জানান, এ অস্ত্র কোথা থেকে এসেছে, কে এর মালিক সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পরে অস্ত্র দুইটি বাঘারপাড়া থানায় জমা দেয়া হয়েছে।