1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি কর্মচারিদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সরকারি কর্মচারিদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৭০ জন খবরটি পড়েছেন

সরকারি কর্মচারিদের সম্পদ বিবরণীর ঘোষণা ও হিসাব আইন অনুযায়ী দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ। 
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিধি অনুসারে সরকারি কর্মচারিদের সম্পদের হিসাব দাখিল ও তা প্রকাশ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিট পিটিশনটি দায়ের করেন। 

এডভোকেট নন্দী দাস আজ আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রিট মামলায় বিবাদীদের (রেসপনডেন্ট) প্রতি আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি  সরকারি কর্মকর্তা কর্মচারিদের সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং কেন প্রপারলি এ বিষয়ে ডিজিটাল রেকর্ড রাখা হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়েছে। 

আইনজীবী বলেন, সংসদ সদস্যগণ রাজস্ব থেকে বেতন পান না। অথচ নির্বাচনের সময় তাদেরকে তাদের সকল সম্পদের বিবরণী দাখিল করতে হয়। অন্যদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের আমাদের জাতীয় রাজস্বের একটা বড় অংশ বেতন হিসেবে দেয়া হয়। 
রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী এ কে এম ফজুলল হক শুনানিতে অংশ নেন।

১৯৭৯ সালের সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালার সংশোধিত ১৩ বিধি অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারি চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে তার বা পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বিমা পলিসি ও মোট ৫০ হাজার টাকা বা ততধিক মূল্যের অলংকারসহ স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা করবেন। প্রত্যেক সরকারি কর্মচারি প্রতি পাঁচ বছর অন্তর প্রদর্শিত সম্পত্তির হ্রাস-বৃদ্ধির হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করবেন।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar