1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় আদালতের নির্দেশ অমান্যঃ রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ - bdtelegraph24.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসামে উচ্ছেদ অভিযান: মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া চার দিন গ্যাস সরবরাহ বন্ধের তথ্য গুজব: পেট্রোবাংলা নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১, আহত ১ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার উদ্যোগ ডেপুটি স্পিকারের নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন বাঘারপাড়ায় মা-ছেলেকে হত্যার রহস্য উদঘাটন, স্বামী আটক কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী নাসির উদ্দিন ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান

দেবহাটায় আদালতের নির্দেশ অমান্যঃ রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২৬৯ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করায় একাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া বাগানপাড়া এলাকার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিমুলিয়া গ্রামের মৃত মোকসেদ আলীর দুই ছেলে আব্দুল আজিজ ও আব্দুল ওহাব, মৃত মফিজ উদ্দিন গাজীর ছেলে গোলাম হোসেন এবং মৃত বেলায়েত গাজীর ছেলে পিয়ার আলীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধ করে এ প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় চরম বিড়ম্বনা ও দুর্ভোগে পড়েছেন আশপাশের পরিবার গুলো।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩১ জুলাই) সরেজমিনে দেখা যায় দীর্ঘদিনের চলাচলের এ রাস্তাটি বন্ধ করে  ইট-বালু ও সিমেন্ট দিয়ে সেখানে প্রাচীর নির্মাণ করছেন অভিযুক্তরা।

অবরুদ্ধ পরিবার গুলোর সদস্যদের মধ্যে কবির  হোসেন বলেন, আমাদের ১২টি পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। রাস্তা বন্ধের কারনে আমরা আর কাজে বের হতে পারবোনা। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ থাকলেও অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে প্রাচীর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী কবির হোসেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জনদুর্ভোগ নিরসণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার ওসি সহ সংশ্লিষ্টদের কাছে দাবিও জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar