1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাত সদস্যের দল নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

সাত সদস্যের দল নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ জন খবরটি পড়েছেন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন সাত জন। সাম্প্রতিক অতীত বিবেচনায় এটি একটি বড় ব্যতিক্রম। শেখ হাসিনার শাসনামালে ১৫০-২০০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের বিভিন্ন পোগ্রামে যোগ দেয়া হতো। এ ধরনের বড় বহর নিয়ে যাওয়ার অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার এতে রা করেনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এবার ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য, দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ড. শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি বহর নিয়ে নিউ ইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে শেখ হাসিনার বহরে সদস্য সংখ্যা ছিল ১৭৮ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪শে সেপ্টেম্বর।
বৈশ্বিক সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে আগামী ২২ ও ২৩শে সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচার’ এ বিশ্ব নেতারা যোগ দিবেন। মানবজমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar