1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যু - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মতিয়া চৌধুরীর বোন মাহমুদা চৌধুরী চ্যানেল 24 কে বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাহমুদা চৌধুরী জানান, গত ৬ আগস্ট মেরুদণ্ডে আঘাত পেয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মতিয়া চৌধুরী। কয়েকদিন আগেই তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছিল। সবশেষ বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাসায় না ফেরার দেশে পাড়ি জমান।

আওয়ামী লীগের শাসনামলে ১৯৯৬, ২০০৯ এবং ২০১৪ সালে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরী। সবশেষ দলটির ১ নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক।

১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন মতিয়া চৌধুরী। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়ে কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন মতিয়া চৌধুরী। পরবর্তীকালে ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। এর দুই বছর পর ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য হন। ১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝি সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছাড়াও প্রচারণা, তদবির ও আহতদের শুশ্রূষায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন ‘অগ্নিকন্যা’ খ্যাত মতিয়া চৌধুরী। চ্যানেল২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar