1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার গৌরব সৌরভ সমাদ্দার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাঘারপাড়ার গৌরব সৌরভ সমাদ্দার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি। বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেওয়ার পর এবার বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উড়ালেন যশোরের বাঘারপাড়ার সন্তান সৌরভ সমাদ্দার। গত ১২ অক্টোবর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় বিশ্বের মালয়েশিয়ার লাংকাউইতে অনুষ্ঠিত কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে ক্রীড়া) আয়রনম্যানের দুই ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ১৪ জন বাংলাদেশি। আয়রনম্যান ট্রাকার অ্যাপ ও ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, পূর্ণদূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতা সম্পন্ন করেছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, আরিফুর রহমান ও ডা. সামিউল হাসান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আর অর্ধদূরত্বের ৭০.৩-এ অংশ নিয়ে সফল হয়েছেন সৌরভসহ ৯ বাংলাদেশি ট্রায়াথলেট। তাদের মধ্যে প্রথমবারের মতো মারিয়া নামে এক নারীও রয়েছেন।

বিরতিহীন এ প্রতিযোগিতার সাড়ে ৮ ঘন্টায় সমুদ্র ১.৯০ কিলোমিটার সাঁতার,  ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে সৌরভ সময় নিয়েছেন ৭ ঘন্টা ৩৮ মিনিট। আয়রনম্যান প্রতিযোগিতার বৈশ্বিক আয়োজক ওয়ার্ল্ড ট্রায়াথলন করপোরেশন (ডব্লিউটিসি)।

সোমবার দেশে ফিরে সৌরভ এ প্রতিবেদকে বলেন, ‘ট্রায়াথলন প্রতিযোগিতায় সবচেয়ে কঠিন পর্ব ছিলো সাইক্লিং। যেখানে প্রায় সম্পূর্ণ পথই আমাকে সাইকেল চালাতে হয়েছে পাহাড়ি রাস্তায়। পাহাড় থেকে নামার সময় সাইকেলের স্প্রিড থাকে ঘন্টায় ৬০ কিলোমিটারের ওপর। আর এই গতিতে ইউটার্ন নিতে হয়েছে। পথে যেতে অনেক প্রতিযোগিকে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখেছি।’

 সৌরভ সমাদ্দার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিষ্ণু সমাদ্দারের ছেলে। বর্তমান অগ্রণী ব্যাংকের ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজার শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন তিনি।এর আগে তিনি দোহারের নারিশা বাজার শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। ব্যাংকিং এর পাশাপাশি তিনি দৌড়, সাঁতার এবং সাইক্লিং অনুশীলন করে থাকেন। এরআগে তিনি ৫ ঘন্টা ২ মিনিটে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে থেকে সেন্টমার্টিন পর্যন্ত সাঁতার কেটে ১৬.১ কি.মি. বাংলা চ্যানেল পাড়ি দিয়েছিলেন। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সটিম বাংলা’ আয়োজিত ১৮তম এ আসরে দেশি-বিদেশি ৪৩ জন সাঁতারু অংশ নেন।

সফলভাবে প্রতিযোগিতা শেষ করে বিশ্বমঞ্জে বাংলদেশের নাম উজ্জ্বল করায় খুশি তিনি এবং বাঘারপাড়াবাসী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar