1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, চোরাচালানের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, চোরাচালানের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন
BSF বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিজিবি সূত্রে জানা যায়, আহত যুবক ফেনসিডিল চোরাচালানের সাথে জড়িত ছিলেন এবং বিএসএফের গুলির মুখে পড়েন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ২টার দিকে।

আহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি সূত্রে জানা যায়, শহীদুল সীমান্তে ফেনসিডিল চোরাচালানের সাথে জড়িত ছিলেন। গতরাতেও সে ফেনসিডিল চোরাচালানের জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বিএসএফ গুলি চালালে তিনি আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, রাতে তারা তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও তারা জানান।

আহত শহীদুল ইসলাম দাবি করেছেন যে, বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালিয়েছে। তবে বিজিবির দাবি, শহীদুল চোরাচালানের সময় গুলিবিদ্ধ হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar