1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ জন খবরটি পড়েছেন
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, সুচিকিৎসা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সু-চিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আজ রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁও ও মিরপুর সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত বেশ কয়েকজন। তাঁদের আকস্মিক সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীরা জানান, তাঁরা বিকেল ৪টা পর্যন্ত দাবি পূরণের সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা না পেলে তাঁরা সচিবালয়ের দিকে যাবেন।

দুপুর আড়াইটার দিকে মিরপুর সড়ক অবরোধ করে আহতদের মধ্যে সোহেলী নামের এক নারী এই কর্মসূচির ঘোষণা করেন।

শ্যামলীতে শিশুমেলার সামনে পদচারী সেতুর কাছে কামরুল নামে এক ব্যক্তি গলায় রশি বেঁধে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন, বিকেল ৪টার মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিলে তিনি আত্মহত্যা করবেন। তাঁর গলায় ‘হয় রাষ্ট্রীয় স্বীকৃতি, না হয় আত্মহত্যা!’ লেখা পোস্টার ঝুলতে দেখা যায়।

সকাল থেকে রাজস্ব ভবন থেকে টিবি হাসপাতাল পর্যন্ত এবং আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন আহত ব্যক্তিরা। তাঁরা যানবাহন চলাচল বন্ধ করে দেন। শুধু রোগী ও অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা পাওয়ার প্রক্রিয়াটি খুবই ধীরগতির। এ নিয়ে তাঁদের ক্ষোভ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁদের ঠিকমতো চিকিৎসা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে বিদেশে পাঠাতে হবে।

বিক্ষোভকারীদের মধ্যে কবির হোসেন জানান, আন্দোলনের সময় তাঁর চোখে গুলি লেগেছিল। তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এখন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরেক বিক্ষোভকারী মো. দুলাল জানান, তিন মাস আগে সরকারের পক্ষ থেকে সুচিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত তিনি কোনো ভালো চিকিৎসা পাননি।

আন্দোলনকারীরা সরকারের কাছে তাঁদের অবদানের স্বীকৃতি দাবি করেছেন। একই সঙ্গে সুচিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, আহত ব্যক্তিরা মিরপুর সড়কে অবস্থান করছেন এবং যান চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar