1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচন কমিশন (ইসি) আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে, সরকার যদি চায় তবে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে ইসি।

মঙ্গলবার ইউএনডিপিসহ ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা অল্প সংস্কারে নির্বাচন করতে চাইলে ২০২৫ সালের ডিসেম্বর এবং বেশি সংস্কারের সুযোগ পেলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন। ইসি প্রধান উপদেষ্টার দেওয়া সম্ভাব্য তারিখের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায়। ফলে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে। তাই বর্তমানে জাতীয় নির্বাচনই ইসির প্রধান অগ্রাধিকার। তবে সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়, তাহলে ইসি তা বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন প্রতিষ্ঠানের হবে, তা সরকার সিদ্ধান্ত নেবে। সরকার সিদ্ধান্ত নিলে ইসি বলতে পারবে, এটি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar