1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে 'জাগো বাহে তিস্তা বাঁচাই’ কমিটির সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা

কুড়িগ্রামে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ কমিটির সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন
সীমান্ত পেরিয়ে বিএসএফের হামলা, আহত ৬

কুড়িগ্রাম প্রতিনিধি।। ‘‘জাগো বাহে তিস্তা বাঁ’চাই’ এই স্লোগানে কুড়িগ্রামে তিস্তা নদীর পানির নায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রয়ারি) বেলা তিনটায় কুড়িগ্রাম পৌর শহরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, তিস্তা নদী রক্ষা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সাবেক বড় বিএনপি’র সাধারণ সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,সাংবাদিক ও আহবায়ক কমিটির সদস্য সাইয়েদ বাবু সহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে বক্তরা জানান, চলতি মাসের ১৭-১৮ ফেব্রয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিন ব্যাপী লাগাতার কর্মসুচি পালিত হবে। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন। এই দু’দিন রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্পষ্টে এ কর্মসূচি পালিত হবে। 

তারা আরও বলেন, তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশ অংশে তিস্তা নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। দুপাড় প্রায় ২৩০ কিলোমিটার। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, তিস্তা নদীর ৪৫ কিলোমিটার ভাঙন প্রবণ। এর মধ্যে প্রায় ২০ কিলোমিটার ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট এবং রংপুর জেলার কয়েক লাখ কৃষক প্রতিবছর বন্যা এবং খড়ায় কৃষিতে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে আসছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar