1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চার ডিআইজিকে অবসর - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার রাজশাহীতে বাড়ছে রিকশা, যানজট নিয়ন্ত্রণে ৮ দফা প্রস্তাব সচেতন নাগরিকদের

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চার ডিআইজিকে অবসর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ সরকার আরও কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে, যা রবিবার (২৩ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।

অবসরে পাঠানো চার ডিআইজি হলেন – এন্টি টেররিজম ইউনিটে কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং এনডিসি ও আমেনা বেগম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অবসরজনিত সুবিধাদি পাবেন।

এর আগে, তিন সচিব ও ২১ জন অতিরিক্ত সচিবকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন সচিব হলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোরশেদ জামান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, যাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং আইন বহির্ভূত কাজের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সবশেষ জাতীয় নির্বাচনে যুক্ত ব্যক্তিদের তালিকা গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া হয়েছে। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম, তারা ওএসডি হবেন, আর যাদের বয়স বেশি, তারা বাধ্যতামূলক অবসরে যাবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar