1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাবেক মন্ত্রীর ভাইয়ের কারাদণ্ড, জরিমানা সাড়ে ৩ কোটি - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সাবেক মন্ত্রীর ভাইয়ের কারাদণ্ড, জরিমানা সাড়ে ৩ কোটি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার । মেহেরপুরে চেক প্রত্যাখ্যানের মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই যুবলীগ নেতা সরফারাজ হোসেনকে এক বছরের কারাদণ্ড ও ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ রোববার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ রায় ঘোষণা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দণ্ড পাওয়া সরফারাজ হোসেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। গত ৪ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গত ৭ জানুয়ারি থেকে তিনি কারাগারে আছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০১৪ সালে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে ফরহাদ হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রতিবেশী দেবাশীষ বাগচিকে অংশীদার হিসেবে নিয়ে ঠিকাদারি ব্যবসা শুরু করেন সরফারাজ হোসেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, শিক্ষা কার্যালয়, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৬৫টি ঠিকাদারি কাজ বাগিয়ে নেন। ১১টি ঠিকাদারি কাজে দেবাশীষকে অংশীদার হিসেবে রাখেন। পরে দেবাশীষের পাওনা ১ কোটি ৮০ লাখ টাকার চেক দিয়ে তাঁকে ব্যবসা থেকে সরিয়ে দেন সরফারাজ। তবে সরফারাজের ব্যাংক হিসাবে কোনো টাকা ছিল না। টাকা তুলতে গিয়ে দেবাশীষ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি আদালতে মামলা করেন।

আজ আদালত শুনানি শেষে এক বছরের কারাদণ্ড ও ৩ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন খ ম ইমতিয়াজ বিন হারুন ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন এম এ মতিন।

আইনজীবী ইমতিয়াজ বিন হারুন বলেন, আদালতে ন্যায়বিচার পেয়েছেন দেবাশীষ বাগচি। সরফারাজ হোসেন তাঁর কাছে যে চেকটি দিয়েছিলেন, সেই চেক আমলে নেন আদালত। এরপর তাঁর বাড়িতে হামলা ও তাঁকে এলাকাছাড়া করার অপরাধ সবকিছু বিবেচনায় নিয়ে আদালত তাঁর বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

তবে আসামি পক্ষের আইনজীবী এম এ মতিন বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। সরকার পতনের সঙ্গে সঙ্গে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের পরিবারে নেমে আশে মহাবিপদ। অথচ এই মানুষগুলোই সারা দিন তাঁদের পাশে থাকত একটু সুবিধা নেওয়ার জন্য।’

আদালত চত্বরে কথা হয় মামলার বাদী দেবাশীষ বাগচির সঙ্গে। তিনি বলেন, ‘তারা পাওনা টাকা দিতে চাননি। এমনকি আমাকে ছেলেমেয়ে নিয়ে মেহেরপুর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। আজ আদালতে ন্যায়বিচার পাওয়ার পর সব কষ্ট হালকা মনে হচ্ছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar