1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ, এক বছরে বেড়েছে ২ লাখ কোটি টাকা - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ, এক বছরে বেড়েছে ২ লাখ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৩ জন খবরটি পড়েছেন
গভর্নর আহসান মনসুর
ছবিঃ গভর্নর আহসান মনসুর

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২০.২ শতাংশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গোপন রাখা খেলাপির প্রকৃত তথ্য প্রকাশের পর ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা (১৭ শতাংশ)। ফলে মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৮ কোটি টাকা। আর এক বছরের ব্যবধানে ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা।

গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন করা হবে। প্রয়োজনে কিছু ব্যাংককে একীভূত করা বা নতুন বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, আইনগত সংস্কারের আওতায় ব্যাংক কোম্পানি আইন পর্যালোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, যদি কার্যকর সংস্কার ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আগামীতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar